কোলরিজের কবিতা: বুড়ো নাবিকের গান (দ্বিতীয়াংশ)
প্রথমাংশের পর সূর্যটা এখন উদিত হলো ডান দিকটায়, যেন সাগরের নিচ থেকে ভেসে উঠলো, এখনো কুয়াশায় লুকিয়ে আছে, বাঁ দিকটায়, ডুব দিলো সাগরে। এবং এখনো সুন্দর দখিনা বাতাস বয়ে চলছে পেছনে, কিন্তু এবার কোনো সুন্দর পাখি আমাদের পিছু নেয়নি, না কোনো পাখি এসেছিলো খেতে অথবা খেলতে নাবিকের কামরায়! এবং আমি একটা পাপিষ্ঠ কাজ করে বসেছি,…









