ভালোবাসার পরের ভালোবাসা — ডেরেক ওয়ালকট
সময় আসবে যখন বিশুদ্ধ আনন্দে উচ্ছসিত তুমি নিজেকে আলিঙ্গন করবে নিজের দরজায়, নিজের আয়নায় এবং তুমি আর ‘তুমি’ দুজনের ঠোঁটের কোণেই ফুটে উঠবে মুচকি হাসি, আলিঙ্গনে। এবং যা বলার আছে বলো, বসো এখানে, খেয়ে নাও। তুমি আবারো ভালবাসবে সেই আগন্তুককে, আগন্তুক তোমারই ছদ্মবেশ। কাছে ডাকো তাকে। পানাহার করাও। সর্বোপরি হৃদয়টা তাকে ফেরত দাও যাকে ভালবেসে এসেছো…








