বিরহিণী চোখ জ্বলতে থাকে (Pyar ki Dhun সিনেমার চমৎকার একটি গান)
বিরহিণী চোখ জ্বলতে থাকে কষ্টগুলো তৃষ্ণার রুপ নিতে থাকে মনের এ ঘর জীর্ণ, তবু ঘরেই নিজেকে লুকিয়ে রাখে… রাতের ঘড়ির বিছানায় তবে কি শুধু কাঁটাই থাকে? এ কি দিনের আলো? নাকি আকাশ থেকে আগুন ঝরছে? বিরহিণী চোখ জ্বলছে, কষ্টগুলো তৃষ্ণার রুপ নিচ্ছে! ব্যথার শিখা পুড়ে করে দেয় দেহমন ছাড়খার মনের নৌকা কষ্ট-নদীতে ডুবে হয় একাকার…









