শবযাত্রার বিষণ্নতা – ডব্লিউ এইচ অডেন
বন্ধ করে দাও সব ঘড়ি, কেটে রাখো টেলিফোনের তার, সরস একটা হাড় দিয়ে থামাও ঘেউ ঘেউ কুকুরটার। নীরব করে দাও পিয়ানোগুলোকে; শুধু চাপা একটা সুরের সাথে নিয়ে এসো শবাধার। যোগ দিক ওরা শবযাত্রাতে। মাথার ওপর চক্কর দিক এরোপ্লেনগুলো, আর সেই মৃদু গোঙানির মাঝে আকাশে লিখে দিক, ‘সে নেই।’ রাস্তার শুভ্র কপোতগুলির গলায় বেঁধে দাও ফিতে,…






