বৃষ্টিকারিগর

বৃষ্টিকারিগর

আমি হাঁটছি, অন্য দশটা ছুটির দিনের মত আমি আজও ঘুরতে বের হয়েছি । ঘুরতে ঘুরতে এই মরু এলাকায় এসে পড়ব এটা অবশ্য ভাবিনি । এই আমার এক অভ্যাস, সময় পেলেই কোথাও বের হয়ে যাই । একলা একলা এইভাবে বিস্ময় নিয়ে ঘুরতে অবশ্য আমার মোটেও খারাপ লাগে না । বরং খুব উপভোগ করি, কত জায়গায় যে…

আমি একজন শরণার্থী

আমি একজন শরণার্থী

জনাব, আমায় ক্ষমা করবেন, আমি আপনার উঠোনে এসেছি একজন শরণার্থীর বেশে। আমাকে দয়া করে ক্রীতদাস ভাববেন না! আমাকে একজন মানুষ হিসেবে গ্রহণ করুন। আমাকে ঘৃণা করবেন না; আমাকে নিয়ে ইতস্তত হবেন না। আমি একজন কবি; আমার পঙক্তিগুলো দেয়াল অলংকৃত করে আর দূর-দূরান্তের মানুষ আমার কবিতা আবৃত্তি করে। আপনারা কি আমায় গ্রহণ করবেন আপনাদের মাঝে একজন…

মুক্ত অবশেষে! মুক্ত পরিশেষে!

মুক্ত অবশেষে! মুক্ত পরিশেষে!

আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গদের সকলস্তরে মুক্তির দাবিতে ধ্বনিত হওয়া মারটিন লুথার কিং এর সেই অগ্নিঝরা ভাষণের শেষাংশটুকু কবিতার মতই কানে বেজে ওঠে নিত্যদিন। এখানে প্রথম চার লাইন আমেরিকা নামক একটি গান থেকে নেয়া। হে আমার দেশ তোমার মধ্যেই আছি আমি, আছে স্বাধীনতার মিঠে ক্ষেত, তাইতো আমি গাই তোমারি গান। এই ভূমিতে আমার পূর্বপুরুষ শায়িত, এই ক্ষেত্র তীর্থযাত্রীদের ঔদ্ধত্য,…

সাম্যের গান

সাম্যের গান

সাম্যের গান – মায়া অ্যাঞ্জেলো ঘোষণা করেছো তুমি, তোমার কাছে নিষ্প্রভ আমি এতো ক্ষীণ সে ছবি, যা কাঁচ পেরিয়ে নজরেই পড়বে না, যদিও তোমার সামনে নির্ভীক দাঁড়িয়ে আমি, যা জীবন্ত করে তোলে আমার অধিকার ও মূর্ত সময়। আমার ক্ষীণ কণ্ঠ স্পর্শ করে না তোমার শ্রবণেন্দ্রিয় যা নিছক শ্রবণাতীত এক ফিস্‌ফিসানি বলে মর্মে পৌঁছায় না তোমার,…

সে সব নারীদের জন্য এই কবিতা যারা “নারীর যৌনাঙ্গ বিকৃতি বা কর্তন” নামক ট্যাবুর ভয়াবহতা সহ্য করেছেন

সে সব নারীদের জন্য এই কবিতা যারা “নারীর যৌনাঙ্গ বিকৃতি বা কর্তন” নামক ট্যাবুর ভয়াবহতা সহ্য করেছেন

সে সব নারীদের জন্য এই কবিতা যারা “নারীর যৌনাঙ্গ বিকৃতি বা কর্তন তথা Female genital mutilation” নামক ট্যাবুর ভয়াবহতা সহ্য করেছেন। নারী যৌনাঙ্গ বিকৃতি”র একজন উত্তরজীবী হচ্ছেন সোমালিয়ান কবি দাহাবু আলী মিউস, নিচে তাঁর লেখা একটি অসাধারণ কবিতা দেয়া আছে। এই কবিতায় ঐসব মহিলাদের যন্ত্রণার কথা বলা হয়েছে যারা “নারী যৌনাঙ্গ বিকৃতি বা কর্তন” এই…

Pilgrimage কবিতার প্রথম ৯ লাইন

অনুবাদ – অনীক আন্দালিব   দুর্গম অরণ্যে যেমন আনন্দ আছে, নৈঃশব্দ্যের সুখ আছে নির্জন সৈকতে, অভয়ারণ্য যেখানে কারো আনাগোনা নেই, অতল সলিল আর তার গর্জিত সঙ্গীত; মানব প্রিয়তর নয়, যেমন প্রকৃতি প্রেমাস্পদ, যার সাক্ষাত চুরি করি নির্লজ্জ আমি কেড়ে নেই যা কিছু পাই, যেভাবে চাই, বিশ্বরম্ভার সাথে মিশে যাই, সে অনুভব অভাবনীয় অকল্প, তবুও অগোপন।…