জেমস জয়েসের গল্পঃ এভেলিন
জানালার ধারে বসে সে দেখছিলো এভিনিউতে সন্ধ্যা নামার দৃশ্যটা। তার মাথাটা ঝুঁকে ছিলো জানালার পর্দাগুলোর দিকে, আর তার নাকে লেগে ছিলো ধুলায় মলিন কাপড়ের গন্ধ। সে ছিলো ক্লান্ত। কয়েকটা লোক অতিক্রম করে গেলো। সর্বশেষ কুঠি থেকে বের হওয়া লোকটাও রওনা দিলো বাড়ির দিকে। শান বাঁধানো রাস্তায় হেঁটে চলা লোকটার পায়ের খটখট আওয়াজ ভেসে আসছিলো তার…









